দিনাজপুরে জিহাদী বইসহ একজন আটক
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জিহাদী বই ও সিডিসহ একজনকে আটক করেছে পুলিশ।
আটক একেএম সফিউল্ল্যাহ (৩২) চাঁদপুর জেলার মতলব উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের আমিয়াবাদ গ্রামের একেএম জহিরুল ইসলামের ছেলে।
বীরগঞ্জ থানার ওসি আরমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুর একটায় বীরগঞ্জ তাজমহল সিনেমা মোড় থেকে সফিউল্ল্যাহকে জঙ্গি সন্দেহে আটক করা হয়। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান জিহাদী বই, সিডি, একটি কম্পিউটার ও ২৫টি দিনার জব্দ করা হয়েছে।
আটক সফিউল্ল্যাহ সাংবাদিকদের জানান, তিনি ঢাকার বাংলা কলেজে অধ্যয়নরত অবস্থায় সাইপ্রাস চলে যায়। সেখানে ৯ বছর থাকার পর দেশে চলে আসেন।
এক মাস আগে চালের ব্যবসা করার জন্য বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের শামসুল আলম মুহুরির বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছেন বলে জানান তিনি।
