২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় জামাতার হাতে শ্বশুরের মৃত্যু

পারিবারিক কলহের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মেয়ে জামাতার হামলায় নিহত হয়েছেন শ্বশুর।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 02:14 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

শনিবার সকালে উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ মিয়া (৬০) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জামাতা চুন্নু মিয়াকে আটক করেছে পুলিশ।

বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দেব বলেন, বাড়িতে ভবন নির্মাণ নিয়ে জামাতা চুন্নু মিয়ার সঙ্গে শ্বশুর মাসুদ মিয়ার বিরোধ চলছিল। এই বিরোধের জেরে সকালে চুন্নু তার দলবল নিয়ে শ্বশুরের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মাসুদ নিহত হয়।

এ ঘটনায় জড়িত থাকার দায়ে জামাতা চুন্নুকে আটক করা হয়েছে বলে জানান তিনি।