জিয়াউদ্দিনকে প্রতিমন্ত্রীর মর্যাদা
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে জিয়াউদ্দিনকে প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতা ও আনুষাঙ্গিক সুবিধা দেয়া হয়।
একই আদেশে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তার অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসাবে নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।
পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউদ্দিনকে গত ২৫ জুন তিন বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেয়া হয়।
শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের পর জিয়াউদ্দিনকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসেবে নিয়োগ দেন।
এই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরও তাকে সঙ্গে রাখেন শেখ হাসিনা। এখন তাকে নতুন দায়িত্ব দিয়ে ওয়াশিংটন পাঠানো হল।
