২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে বাড়ি ও ওষুধ দোকানে ডাকাতি

ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলায় দুইটি বাড়ি ও একটি ওষুধের দোকানে ডাকাতি হয়েছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 02:51 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বুধবার গভীর রাতে উপজেলার কৈখালি বাজারের মন্নান খানের ওষুধ দোকান এবং কচুয়া বাজার এলাকার দুটি বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে বলে কাঁঠালিয়া থানার ওসি মনিরুল গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বাড়ি দুটি স্কুলশিক্ষক মোস্তফা কামাল আবু ও প্রবাসী হারুন হাওলাদারের।

ওষুধ ব্যবসায়ী মন্নান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতদল স্থানীয় পাহারাদার বিমলকে বেঁধে দোকানের গেইট ও শাটারের পাঁচটি তালা ভেঙে ১০ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা নিয়ে যায়।

“নিরাপত্তার জন্য স্থানীয় ব্যবসায়ীরা তাদের বেচাকেনার টাকা তার কাছে জমা রাখেন এবং সকালে তা নিয়ে যান।নিজের ওষুধের টাকাসহ ওই সব টাকাও ডাকাতদল নিয়ে গেছে।”

এদিকে স্কুলশিক্ষক মোস্তফা কামাল আবুর ছেলে কিরণ বলেন, “রাত ২টার দিকে মুখোশধারী ১০/১২ জনের ডাকাত দল পাকা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মোবাইল, টাকা ও সোনাসহ চার লাখ টাকার মালামাল নিয়ে যায়।”

এরপর একই ভাবে হারুন হাওলাদারের বাড়িতে ডাকাতি চালানো হয়।

ওসি মনিরুল গিয়াস বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।”