২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোবাসে তুলে ধর্ষণ

রাজধানীর মিরপুরে এক পোশাককর্মীকে মাইক্রোবাসে তুলে ধর্ষণের পর ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 09:55 AM

Updated : 22 Aug 2022, 06:38 PM

ধর্ষিত তরুণীকে বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে  (ওসিসি) ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।

মিরপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে ওই তরুণী জানিয়েছেন।  

রাত ১০টার দিকে দারুস সালাম সড়ক এলাকায় বান্ধবীর বাসা থেকে মধ্য পাইকপাড়ায় নিজের বাসায় ফিরছিলেন ওই তরুণী।

পুলিশ কর্মকর্তা রাশেদ বলেন, “টেকনিক্যাল মোড়ে দুই যুবক একটি মাইক্রোবাসে ওই তরুণীকে জোর করে তুলে ধর্ষণের পর ভোররাতে তাকে আবার টেকনিক্যাল মোড়ে রেখে যায় বলে ওই তরুণী জানিয়েছেন।”

দুই যুবকের মধ্যে ফরিদ নামে একজনকে ওই তরুণী চিনতে পেরেছেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

এই ঘটনায় বুধবার রাত পর্যন্ত কোনো মামলা হয়নি। এএসআই  রাশেদ বলেন, ওই তরুণী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আসার পর মামলা হবে।