২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি আদালত।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 09:32 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বুধবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহিনুর এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত সিদ্দিক গাজী সাতক্ষীরা সদরের পদ্মশাঁকরা গ্রামের অহেদ গাজীর ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালে সিদ্দিকের সঙ্গে কালিগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের আফসার গাজীর মেয়ে রিক্তা সুলতানার বিয়ে হয়।

বিয়ের পর থেকে বাবার বাড়ি থেকে যৌতুকের ৫০ হাজার টাকা এনে দেয়ার জন্য রিক্তার উপর নির্যাতন চালাতে থাকে সিদ্দিক গাজী।

২০০৬ সালের ২৭ এপ্রিল রাতে সিদ্দিক কথা কাটাকাটির এক পর্যায়ে রিক্তাকে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় রিক্তা সুলতানার বাবা আফসার গাজী সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক বাবুল আক্তার সিদ্দিক গাজীর নামে আদালতে অভিযোগপত্র দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফরিদা আক্তার বানু।