পাওনা টাকা চাইতে গিয়ে খুন
পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হওয়ার তিন দিন পর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে।
রোববার ছুরিকাঘাতে আহত হন উপজেলার কাকিনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং রুদ্রেশ্বর গ্রামের সরবেশ আলীর ছেলে দুলাল হোসেন (৩৪)। চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।
সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে হেলাল ও তার সহযোগীরা দুলালের পেটে ছুরিকাঘাত করে।
পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকালে তার মৃত্যু হয়।
ওসি আরো বলেন, লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
