২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ সচিবের দপ্তর বদল

প্রশাসনে রদবদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পেয়েছেন মোজাম্মেল হক খান।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 05:30 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

তিনি আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ছিলেন। তিনিসহ তিন সচিবের দপ্তর পরিবর্তনের আদেশ বুধবার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদকে অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল্লাহ আল-মামুনকে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসাবে বদলি করা হয়েছে।

অন্যদিকে আলাদা আদেশে অর্থ বিভাগের সচিব ফজলে কবিরকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দিয়ে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।

ফজলে কবির আগামী ৩ জুলাই এবং স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ ৮ জুলাই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান

জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান

জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান

স্বরাষ্ট্রের দায়িত্বে আসা মোজাম্মেল হক ১৯৮২ নিয়মিত ব্যাচের কর্মকর্তা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পাওয়ার আগে তিনি সড়ক বিভাগ এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব ছিলেন।

১৯৫৯ সালের ৩ নভেম্বর মাদারীপুরে জন্ম নেয়া মোজাম্মেল হক ২০১৮ সালের ২ নভেম্বর পিআরএলে যাবেন।

মাহবুব আহমেদ ১৯৫৬ সালের ৩০ ডিসেম্বর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৫ সালের ২৯ ডিসেম্বর পিআরএলে যাবেন।

বাণিজ্য মন্ত্রণালয় ছাড়াও মাহবুব এর আগে যুব ও ক্রীড়া সচিবের দায়িত্ব পালন করেন।

জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ

জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ

জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ

জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল-মামুন

জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল-মামুন

জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল-মামুন

১৯৮২ এর নিয়মিত ব্যাচের কর্মকর্তা হেদায়েতুল্লা আল-মামুনের জন্ম ১৯৫৮ সালের ৫ অক্টোবর ঢাকায়। ২০১৭ সালের ৪ অক্টোবর তিনি পিআরএলে যাবেন।

পরিকল্পনা কমিশনের সদস্য হওয়ার আগে আল-মামুন তথ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন।