বিশ্বকাপ খেলা দেখা নিয়ে সংঘর্ষ
মাদারীপুর সদরে বিশ্বকাপ ফুটবল দেখা নিয়ে বিরোধে দুদল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার রাতে ঝিকরহাটি গ্রাম ও তাঁতিবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ হয়। এর জেরে বুধবার তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খেলা দেখার সময় বসার জন্য বড়-ছোটদের মাঝে কথার কাটাকাটি হয়। এ সময় স্থানীয় শাকিল ও হাসানের মাঝে হাতাহাতিও হয়।
এর জেরে বুধবার সকাল ১০টা থেকে দুদল গ্রামবাসী দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
পরে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে বেলা ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে, যার মধ্যে ১০ জন রয়েছেন রাবার বুলেটে আহত।
