মাগুরায় সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তি নিহত
মাগুরা সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সংর্ঘষে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১০ শ্রমিক।
নিহত শ্রমিকের নাম লাল্টু বিশ্বাস (৪০)। তিনি লাউতড়া বামনপুর গ্রামের বাসিন্দা।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার আলমখালী এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার এএসআই রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে আটক করা হয়েছে।
স্থানীয়দের উদ্ধৃত করে এএসআই জানান, সকালে ১৪/১৫ জন নির্মাণ শ্রমিক নিজ গ্রাম থেকে নসিমনে চড়ে মাগুরা সদরের রামনগর এলাকায় কাজে যাচ্ছিলেন।
পথে আলমখালী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান লাল্টু বিশ্বাস।
আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
