শাহজালালে সোনার বার, আইফোন উদ্ধার
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুরিয়ারে আসা একটি প্যাকেটে এক কেজি ২০০ গ্রাম ওজনের ১১টি সোনার বার পেয়েছে শুল্ক কর্তৃপক্ষ।
অন্য দুটি প্যাকেট থেকে উদ্ধার করা হয়েছে ১২৬টি আইফোন।
মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে হংকং এয়ারওয়েজের একটি ফ্লাইটে এগুলো ঢাকা আসে বলে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান জানান।
পরে দুপুর ২টার দিকে কুরিয়ার সার্ভিস ‘ডিএইচএলের’ মাধ্যমে আসা প্যাকেটগুলোতে তল্লাশি চালিয়ে সোনার বার ও আইফোন উদ্ধার করা হয় বলে জানান তিনি।
সোনার বারগুলোর ওজন এক কেজি ২০০ গ্রাম জানিয়ে তিনি বলেন, এসব সোনার বর্তমান বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।
এর আগে সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর হাতব্যাগ থেকে দুই কেজি স্বর্ণালংকার উদ্ধার করেন শুল্ক কর্মকর্তারা।
