২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বিডিনিউজ ২৪ ডটকমের সাংবাদিক আহত

মাদারীপুর শহরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রিপনচন্দ্র মল্লিক (২৭) মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 05:21 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

শনিবার রাতে পুরান কোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুর সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়েছে।

রিপনচন্দ্র মল্লিক জানান, একটি মতবিনিময় সভার সংবাদ সংগ্রহ করে মোটরসাইকেলে নিজ অফিসে ফিরছিলেন তিনি।

পথে রাত সাড়ে ৮টার দিকে একটি গাড়িকে সাইট দিতে গিয়ে রাস্তার পাশের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে তার মোটরসাইকেলের। এতে তার হাতের একটি আঙুল থেঁতলে যায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

মোটরসাইকেলটির সামনের অংশও পুরো ভেঙে যায়।

রিপন জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা নিয়ে তিনি এখন বাড়িতে অবস্থান করছেন।