২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জলাবদ্ধ চট্টগ্রাম

রোজা শুরুর একদিন আগে টানা বৃষ্টিতে আবার জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের কয়েকটি এলাকায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 02:00 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

ফাইল ছবি ফাইল ছবি

ফাইল ছবি ফাইল ছবি

ফাইল ছবি ফাইল ছবি

শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি অব্যাহত ছিল রোববার দুপুর পর্যন্ত।

পতেঙ্গা আবহাওয়া অফিস বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মহানগরী ও আশপাশের এলাকায় ১১৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

বৃষ্টির পানিতে নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকা, বহদ্দারহাট, কাপাসগোলা সড়ক, বাদুরতলা, জিইসি মোড়, ওয়াসার মোড়, এনায়েত বাজার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক, হালিশহর পতেঙ্গা আকমল আলী রোড, চকবাজারসহ নিম্নাঞ্চলে হাঁটু পানি জমে গেছে।

জলাবদ্ধতার কারণে ওইসব এলাকায় যানবাহন চলাচল কমে গেছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা আরিফুর রহমান জানান, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এর আগে গত ২০ জুন থেকে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বন্দরনগরী তিনদিন কার্যত অচল পড়েছিল।