ঝিনাইদহে ৭ শিবিরকর্মী গ্রেপ্তার
ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু থেকে সাত শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি শাহাব উদ্দিন আজাদ জানান, শনিবার সকাল ১০টার দিকে শহরের হাটের রাস্তায় শিবিরকর্মীদের একটি মিছিল থেকে এ চার জনকে আটক করা হয়।
হরিণাকুণ্ডু থানার ওসি এবাদুল কবির চৌধুরী জানান, শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো তিন জনকে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান এবাদুল।
