২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 01:04 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আম্বিয়া খাতুন (৫০)  উপজেলার আটঘরিয়া গ্রামের আফালউদ্দিনের স্ত্রী।

বড়াইগ্রাম থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম জানান, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার বিকেলে একই গ্রামের ইউপি সদস্য শফিউদ্দিন ওরফে শফির নেতৃত্বে তার ২০-২৫ জন সমর্থক দেশিয় অস্ত্র নিয়ে আফালউদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের মারধরে গুরুতর আহত হন আম্বিয়া।

ওসি বলেন, গুরুতর আহত আম্বিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।