সোনারগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এলাকাবাসীর বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি রিয়াজুল হক সাংবাদিকদের বলেন, “রাতে বিল্লাল বাড়ি ফেরার পথে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
“এরপর বিল্লালের লাশ সেখানেই ফেলে তারা চলে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”
পুলিশ কর্মকর্তা রিয়াজুল জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
