২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঞ্চন পৌরসভা নির্বাচন শনিবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচন হবে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 08:11 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ওমর ফারুক জানান, কাঞ্চন পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার জন্য সাত জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য অবস্থান নিয়েছেন বলে জানান তিনি।

উপজেলা নির্বাচন অফিস জানায়, পৌরসভায় ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ২৪৯। পুরুষ ভোটার ১৫ হাজার ৮২২ ও মহিলা ভোটার ১৫ হাজার ৪২৭।

মেয়র প্রার্থী ৪ জন, পুরুষ কাউন্সিলর প্রার্থী ৪৩ জন ও মহিলা কাউন্সিলর প্রার্থী ১১ জন।

মেয়র প্রার্থীরা হলেন বিএনপি সমর্থিত বর্তমান মেয়র মজিবুর রহমান ভুইয়া, আওয়ামী লীগ সমর্থিত রফিকুল ইসলাম রফিক, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা ও আবুল কাশেম মাওলা।