২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে পণ্যবোঝাই জাহাজডুবি

চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে স্টিল কয়েলবোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 01:34 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আলফা ও ব্র্যাভো অ্যাঙ্করেজের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনায় পড়ে এম ভি সুন্দরবন-১।

চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম জানান, জাহাজে থাকা ১১ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণে বহির্নোঙর থেকে অন্যান্য জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বহির্নোঙরের মাদার ভ্যাসেল থেকে দেড় হাজার টন স্টিল কয়েল বোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল জাহাজটি।”