২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিএনপি নেতা গুলিবিদ্ধ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিএনপির এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 04:59 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

সোমবার দুপুরে জামালগঞ্জ বাজারে এ হামলায় গুলিবিদ্ধ আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ সামস রানাকে (৪০) জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বিএনপি নেতা বলেন, বেলা দেড়টার দিকে ১০/১২ জন দুর্বৃত্ত কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। বাড়ির বাইরে আসামাত্র গুলি করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এ সময় তার আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানান তিনি।

আক্কেলপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।