ধামরাইয়ে নারীর লাশ উদ্ধার
ঢাকার ধামরাইয়ের বংশাই নদী থেকে এক নারীর গলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় হাজীপুর এলাকায় অজ্ঞাত পরিচয় এই নারীর (২৫) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল শেখ বলেন, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, লাশটি ৪/৫ দিন আগের। পচে-গলে যাওয়ায় হত্যার ধরন সনাক্ত করা সম্ভব হয়নি।
তবে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশটি নদীতে ফেলে দেয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
