২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমলায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

নীলফামারীর ডিমলা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে এক বখাটে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 08:33 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

শনিবার রাতে নাউতার নিজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। রোববার মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ঘটানার সময় ওই বখাটের মারধরে মেয়েটির বৃদ্ধা দাদি আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডিমলা থানার ওসি শওকত আলী বলেন, ঘটনার তদন্ত চলছে এবং আসামিকে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে।

ছাত্রীটির দাদি অভিযোগ করেন, তার নাতনি স্কুলে আসাযাওয়ার পথে প্রতিদিন উত্ত্যক্ত করে এবং অশালীন কথা বলে গ্রামের গনে মামুদের বখাটে ছেলে লেলিন। এ নিয়ে গ্রামে কয়েকবার সালিম-বিচারও হয়েছে। 

ঘটনার দিন শনিবার রাত ৯টায় দিকে তার নাতনি ঘরে লেখাপড়া করার সময় বেড়া কেটে ভেতরে ঢুকে লেনিন তার নাতনিকে ধর্ষনের চেষ্টা চালায়। তার চিৎকারে তিনি ও তার ছেলের বউ ছুটে এসে লেলিনকে আটক করেন।

এ সময় লেলিন তাদের প্রচণ্ডভাবে কিলঘুষি মেরে আহত করে পালিয়ে যায়।