স্বীকৃতি পেল ইমরানের ফেইসবুক পাতা
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ফেইসবুক পাতা আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে।
রোববার ইমরানের নামে খোলা www.facebook.com/imranhsarker.official পাতাটিকে স্বীকৃতি দেয় ফেইসবুক কর্তৃপক্ষ।
স্বীকৃতির নিদর্শন হিসেবে এখন পাতায় ইমরানের প্রোফাইল ছবির সঙ্গে তার নামের পাশে ‘নীল টিক চিহ্ন’ দেখা যাচ্ছে, যাতে মাউসের কার্সর রাখলে ‘ভেরিফাইড পেইজ’ লেখা ভেসে উঠছে।
আনুষ্ঠানিক স্বীকৃতিতে ফেইসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
তিনি বলেন, “আমার অফিসিয়াল পেজ ভেরিফাই করায় ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ।”
ফাইল ছবি
পেশায় চিকিৎসক ইমরান ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক হিসেবে এই দায়িত্বে আসেন।
সম্প্রতি শাহবাগে মারামারির একটি ঘটনার পর গণজাগরণ মঞ্চ এবং ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের একটি অংশ ইমরানের ওপর অনাস্থা জানায়।
