২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা দেখা নিয়ে ইডেনের হলে হাতাহাতি

বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ইরানের খেলা চলার সময় ইডেন মহিলা কলেজের ছাত্রী হলে ‘সিরিয়াল’ দেখতে চাওয়া নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 11:09 AM

Updated : 25 Apr 2022, 04:21 PM

শনিবার রাত সাড়ে ১০টার দিকে কলেজের আয়েশা সিদ্দিকা ছাত্রী নিবাসের এ ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “সাবিনা ইয়াসমিন ও মৌসুমী নামে দুই ছাত্রী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই হোস্টেলে ফিরে গেছেন।”

ওই ছাত্রী নিবাসে থাকা উর্মি নামে এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ১০টার দিকে ওই হোস্টেলের নিচতলার টিভি রুমে আর্জেন্টিনা ও ইরানের খেলা দেখছিল শিক্ষার্থীরা।

“এসময় কিছু ছাত্রী ওই সময় সিরিয়াল দেখবে বলে টেলিভিশনের চ্যানেল পাল্টায়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হলে ইয়াসমিন ও মৌসুমী আহত হয়।”