২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 06:35 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার চরকাটারী ফকিরপাড়া গ্রাম থেকে হোসনা আক্তারের (২২) লাশ উদ্ধার করা হয়।

তিনি ওই গ্রামের আলিমের স্ত্রী।

যৌতুকের টাকা না পেয়ে স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ওই গৃহবধূর স্বজনরা অভিযোগ করেছেন।

দৌলতপুর থানার ওসি এ এস এম শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যৌতুকের টাকা না পেয়ে আলিম হোসনাকে মানসিক ও শারীরিক নির্যাতন করত।

সকালে খবর পেয়ে শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হোসনার বাবা আব্দুল খালেক অভিযোগ করেন, হ্যালোবাইক কেনার জন্য তার কাছ থেকে ৬০ হাজার টাকা এনে দেওয়ার জন্য হোসনাকে চাপ দিত আলিম। এতে হোসনা রাজী না হওয়ায় বুধবার রাতে আলিম তাকে শ্বাসরোধে হত্যা করে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।