২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

চাঁদপুর সদর উপজেলায় মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে তার দুই ছেলে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 12:46 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্য আশিকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তসলিমা বেগম (২৭) হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া এলাকার কামাল হোসেনের স্ত্রী।

এ ঘটনায় আহত তসলিমার ছেলে সাহাদাত হোসেন (৬) ও ফাহিমকে (৪) চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, সকাল সাড়ে ৭টায় আশিকাটি এলাকায় বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী তসলিমা মারা যান।

দুর্ঘটনার পর মাইক্রোবাস পালিয়ে গেছে।