২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুরুঙ্গামারীতে গলা কেটে শিশু হত্যা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 11:21 AM

Updated : 22 Aug 2022, 06:30 PM

সন্তানকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তার মা পারভীন আক্তার (৩০)।

রোববার রাত ৮টার দিকে উপজেলার কামাত আঙ্গারিয়া (সাদ্দাম মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পারভীন আক্তারকে প্রথমে ভুরুঙ্গামারী হাসপাতালে নেয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুরুঙ্গামারী থানার ওসি আবু মইন মো. দিলওয়ার হাসান ইনাম জানান, রাত ৮টার দিকে রোকনুজ্জামানের বড় ছেলে ফুয়াদ (৭) ও ছোট ছেলে রওনক (৫) টিভি দেখছিল। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে রওনককে গলা কেটে হত্যা করে। ফুয়াদ পালিয়ে প্রাণে বাঁচে।

“এ সময় পারভীন এগিয়ে আসলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।”

পরে গ্রামবাসীরা আহত পারভীনকে হাসপাতালে নিয়ে যায়। তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোকনুজ্জামানের দ্বিতীয় স্ত্রী রেহানা বেগম (২১) ও তার মামাতো ভাই আজাদুল আলমকে (২০) আটক করা হয়েছে বলে জানান ওসি দিলওয়ার।

পূর্ব শক্রতার জেরে রোকনুজ্জামানের দ্বিতীয় স্ত্রী এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন ওসি।

এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।