বগুড়ায় জামায়াত নেতা ইয়াসিন গ্রেপ্তার
বগুড়ার শাহজাহানপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা ইয়াসিন আলী গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া শহরের জ্বলেশ্বরীতলা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত জামায়াত নেতা সাবেক উপজেলার চেয়ারম্যান ইয়াসিন আলীকে ভাংচুর, রাস্তা অবরোধ, গাড়িতে আগুন দেওয়াসহ নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
