২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে ডাকাতির সময় পিটুনিতে নিহত ১

ময়মনসিংহের গফরগাওয়ে ট্রেনে ডাকাতির সময় পিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 12:26 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

ময়মনসিংহ জিআরপি থানার ওসি আব্দুস সাত্তার জানান, বুধবার রাতে আন্ত:নগর অগ্নিবীণা ট্রেনে ডাকাতির সময় পাঁচজনকে পিটুনি দিয়ে পুলিশে দেয় যাত্রীরা। তাদের মধ্যে একজন ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

নিহত শাকিল গফরগাওয়য়ের সোলাশিয়া গ্রামের বাসিন্দা।

ওসি সাত্তার বলেন, রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্ত:গর অগ্নিবীণা ট্রেন গফরগাও স্টেশনে পৌঁছার আগে সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতি শুরু করে। এ সময় ট্রেনের যাত্রীরা পাঁচজনকে ধরে পিটুনি দিয়ে গফরগাও জিআরপি পুলিশের হাতে তুলে দেয়।

“গুরুতর আহত দুইজনকে ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোরে শাকিল মারা যায়।”

আটককৃতরা আন্ত:জেলা ডাকাতদলের সদস্য জানিয়ে ওসি আরো বলেন, পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।