মুন্সীগঞ্জে ট্রাকসহ ১২ ডাকাত গ্রেপ্তার
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর গ্রাম থেকে ডাকাত সন্দেহে ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান, ট্রাকটি উপজেলার মালখানগরে এসে পৌঁছালে পুলিশ তল্লাশি চালানোর জন্য ট্রাকটিকে থামার নির্দেশ দেয়।
কিন্তু সংকেত উপেক্ষা করে দ্রুত চলে গেলে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে তাদের আটকানো হয়।
গ্রেপ্তাররা হলেন-নেত্রকোনার শফিকুল ইসলাম (২৫), মো. খায়রুল (১৯), রেজাউল ইসলাম (১৬), সুমন মিয়া (১৮), আব্দুস সাত্তার (২০), এখলাস মিয়া (১৮), মো. শহীদুল (১৯), মো. শামীম (৩০), রুবেল মিয়া (১৮), বাগেরহাটের সোহেল মিয়া (২৫), মাদারিপুরের কুদ্দুস মিয়া (৩০) ও কেরানীগঞ্জের আহমেদ হোসেন (৫০)।
