শেরপুরে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে সীমান্তবর্তী চান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উমেছা বেগম (৪২) ওই গ্রামের মৃত সাইদুর রহমানের স্ত্রী।
বুধবার সকালে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
