বুধবার খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ্রীষ্মের ছুটি শেষে বুধবার খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
তিনি বলেন, নির্ধারিত ১০ দিনের ছুটি শেষে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ওই দিন থেকেই বিভাগগুলোর ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে।
এবার আবাসিক হলগুলো খোলা রাখায় অনেক শিক্ষার্থীই হলে অবস্থান করছে।
এর আগে বছরের প্রথমদিকে ছাত্র আন্দোলনসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে প্রশাসন গ্রীষ্মের ছুটি এক মাস থেকে কমিয়ে মাত্র দশ দিন করে।
