বেগমগঞ্জে যুবলীগকর্মীকে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রায়হান স্থানীয় যুবলীগকর্মী ছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর হোসেন মাসুদ।
বেগমগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৮টায় স্বজনদের কাছ থেকে খবর পেয়ে মহিবপুর গ্রাম থেকে পুলিশ রায়হানের লাশ উদ্ধার করেছে। এরপর ময়নাতদন্তের জন্যে লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়হানের মা হাছিনা বেগম বলেন, প্রতিদিনের মতো অটোরিকশা চালিয়ে রাত ৯টার দিকে বাড়িতে আসে রায়হান। এরপর আবার বের হয়ে যায়।
এর কিছুক্ষণ পর বাড়ির পাশে রায়হানের ক্ষত বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী স্বজনদের খবর দেয়।
