২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষায়িত বিজ্ঞাপন পরিবেশনে বিডিনিউজ টোয়েন্টিফোরের চুক্তি

মোবাইল ফোন সাইটে বিজ্ঞাপন দিতে প্রযুক্তি ব্যবহার করার জন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 09:14 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

মোবাইল ফোনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিইউ মোবাইলের সঙ্গে সোমবার স্বাক্ষরিত এই চুক্তির আওতায় প্রযুক্তি সুবিধা ব্যবহার করে শুধুমাত্র টার্গেট অডিয়েন্সের কাছে বিজ্ঞাপন পৌঁছানো সম্ভব হবে।

গত এক মাস ধরে প্রযুক্তিটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে।

সোমবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এবং ভিইউ মোবাইলের প্রধান নির্বাহী কাইমুন আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ভিইউ মোবাইলের প্রধান নির্বাহী কাইমুন আমিন বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোরের ক্লায়েন্টরা চাইলে আমাদের এ প্রযুক্তি ব্যবহার করে তাদের পছন্দ মতো নির্দিষ্ট পাঠককে বিজ্ঞাপন দেখাতে পারবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিপণন বিভাগের প্রধান তানিম আহমেদ বলেন, “এখন থেকে মোবাইলের সব পাঠককে আর বিজ্ঞাপন দেখাতে হবে না। বিজ্ঞাপনদাতা ঠিক যার কাছে পৌঁছাতে চায়, শুধু তাদেরকেই সেই বিজ্ঞাপন দেখানো যাবে।

“এতে আমরা বিজ্ঞাপনদাতাকে নিশ্চয়তা দিতে পারবো তার ‘টার্গেট গ্রুপ’কেই শুধু বিজ্ঞাপন দেখানো হবে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক গাজী নাসিরুদ্দিন আহমেদ, সহকারী সম্পাদক সোনিয়া হোসেন কৃষ্টি, ভিইউ মোবাইলের প্রধান বিজনেস অফিসার আশিষ নাভিনচান্দ্র বিভিষী এবং মার্কেটিং বিশেষজ্ঞ মুরাদুল মুস্তাকিন।