২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত সাতজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 01:48 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার নলকা এলাকায় সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিমল কুমার ঠাকুরগাঁও জেলার সুধান প্রহরী গ্রামের নরেন্দ্র নাথের ছেলে।

গুরুতর আহত দুজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফ আলী জানান, ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী খালেক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত আটজন আহত হয়। গুরুতর আহত তিন বাসযাত্রীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ওই হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ফয়সাল আহম্মেদ বলেন, চিকিৎসাধীন অবস্থায় দুপুরে পরিমলের মৃত্যু হয়েছে।