টঙ্গীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীর মুদাফা এলাকায় প্রত্যাশা হাউজিং মাঠের পাশের একটি পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ।
সোমবার বিকালে উদ্ধারকুত নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর বলে পুলিশ জানিয়েছে।
টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, টঙ্গীর মুদাফা এলাকায় প্রত্যাশা হাউজিং মাঠের পাশের একটি পুকুর থেকে বিকেল সাড়ে ৪টার দিকে ওই যুবকের লাশ ভাসতে দেখে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে টঙ্গী থানা পুলিশ নিহত যুবকের মরদেহটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের পরনে সাদা-কালো ডোরা কাটা চেকের গেঞ্জি এবং কালো রঙের ফুল প্যান্ট ছিল।
নিহতের পেট ফুটো করাসহ শরীরের বিভিন্নস্থানে ধাড়ালো অস্ত্রাঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে টঙ্গী থানায় একটি মামলা করেছে।
প্রাথমিক ভাবে ধারণা করে হচ্ছে দুর্বৃত্তরা ওই যুবককে রাতের কোন এক সময়ে হত্যা করে ওখানে ফেলে পালিয়েছে বলে জানায় পুলিশ।
