সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুদিন ধরে নিখোঁজ এক গৃহবধূর বস্তাবন্দি লাশ বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত মাহেরন নেছা (৪০) ওই গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। এ ঘটনার পর আমিরুল পলাতক বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম।
পুলিশ কর্মকর্তা রফিকুল বলেন, সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ গিয়ে বস্তাবন্দি গলিত লাশটি উদ্ধার করে।
আমিরুলের সন্ধান চলছে বলেও জানান তিনি।
প্রতিবেশীরা জানায়, দাম্পত্য কলহের কারণে আমিরুল মাঝে মধ্যেই স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালাতেন। সম্প্রতি আমিরুল একাধিক এনজিও থেকে স্ত্রীর নামে ঋণ নেন, যা পরিশোধ করতে পারছিলেন না। সোমবার রাত থেকেই মাহেরন হঠাৎ নিখোঁজ হয়ে পড়েন। পরে আমিরুলকেও আর দেখা যায়নি।
