নরসিংদীতে ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্তা খুন
নরসিংদী পৌর এলাকায় ডাকাতের ছরিকাঘাতে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে।
নিহতের ভাতিজা মো. জহির উদ্দিন বলেন, পুলিশের পরিচয় দিয়ে ৭/৮ সশস্ত্র ব্যক্তি ঘরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা স্বর্ণাংলকার ও মোবাইল ফোন লুট করে। এ সময় বাধা দেয়ায় ডাকাতরা চাচা মো. সুলতান খানকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এলে ডাকাতরা পালিয়ে যায়।
ওসি মো. আবুল কাসেম বলেন, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
