পুলিশের উপর হামলার আসামি রাবি শিবির সভাপতি
রাজশাহীতে পুলিশের উপর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাথা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মতিহার থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন বলে জানান থানার ওসি আলমগীর হোসেন।
মঙ্গলবার বিকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
এই সময় পুলিশকে লক্ষ্য করে ৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটালে উপ-পরিদর্শক মাসুদ রানা, কনস্টেবল রাকিব ও শাহিনুর আহত হন।
পরে আহত অবস্থায় আফজাল হোসেন ও শহীদুজ্জামান বাবুকে পাঁচটি বোমাসহ আটক করা হয়।
তিনি আরো বলেন, পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে এই মামলা করা হয়। এই মামলায় আফজাল ও বাবুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়া হয়।
