২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেগমগঞ্জে সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জে এলাকায় অধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।  

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 12:13 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার রাত ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কেন্দুয়া বাজারের এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হন বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান।

গুলিবিদ্ধরা হলেন- তিন অটোরিকশা চালক আবদুল গোফরান, আবদুল মজিদ ও সুজন।

এদের মধ্যে গোফরানকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজনকে জেলা শহরের এশিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয় বলেও জানান পুলিশ কর্মকর্তা মোস্তফিজুর।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের বেলা ওই এলাকায় স্থানীয় হাসান ও মজিদ বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় তিন অটোরিকশা চালক গুলিবিদ্ধ হন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।