২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে ১৪৪ ধারা

আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার পর সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 11:26 AM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার মধ্যরাত থেকে জারি হওয়া এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালের দিকে বাস টার্মিনাল দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এসময় উভয় পক্ষের অন্তত দুইজন আহত হন।

পুলিশ খবর পেয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

“তাৎক্ষণিকভাবে এলাকার শৃংখলা বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়” বলেন আসাদুজ্জামান। 

সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে বাস টার্মিনাল এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।