চুয়াডাঙ্গায় হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন
চুয়াডাঙ্গায় হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, দর্শনা শান্তিপাড়ার মৃত আমিন মিয়ার ছেলে আবুল হোসেন (৫০), কেরু ক্লাব পাড়ার জাফর আলীর ছেলে মো. স্বপন (২১) ও দর্শনা মোবারকপাড়ার আবু সৈয়দের ছেলে নজরুল ইসলাম নজু (২৪)।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দিয়েছে আদালত।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলমগীর হোসেন জানান, ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর সকালে দর্শনা কেরু কোম্পানির মুক্তিযোদ্ধা অফিসের সামনের একটি টয়লেটের ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয় হোটেল শ্রমিক রিনা খাতুনের লাশ।
এ ঘটনায় ওইদিনই দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির নিরাপত্তা পরিদর্শক গিয়াসউদ্দিন পিনা বাদী হয়ে অজ্ঞাত পরিচয়রে আসামি করে একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০৮ সালের ১৮ নভেম্বর ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
