২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

ইয়াবার আসা ঠেকাতে কক্সবাজার সীমান্তে অভিযানের মধ্যে রাজধানীতে নিষিদ্ধ এই ট্যাবলেটসহ গ্রেপ্তার হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 01:39 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

রামপুরা এলাকায় রোববার রাতে গ্রেপ্তার মাসাফুদ্দৌলা আল মাসুদ কনস্টেবল হিসেবে ঢাকা মহানগর পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত।

৩২০টি ইয়াবাসহ ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ক্রাইম অ্যানালাইসিস টিম ইয়াবাসহ কনস্টেবল মাসাফুদ্দৌলাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে রাতেই রামপুরা থানায় মামলা হয়েছে বলে জানান উপকমিশনার মাসুদ।

গ্রেপ্তার আসাফুদ্দৌলার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

পুরনো খবর:

‘ইয়াবা বিষ’ ছড়াচ্ছে ১২শ’ ব্যবসায়ী
ভাই-বেয়াইকে নিয়ে ইয়াবা ব্যবসায় এমপি বদি