২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ‘নসিমনের’ ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মাগুরা সদর উপজেলায় শ্যালোযান নসিমনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 11:59 AM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার সকালের দিকে মঘির ঢাল এলাকায় মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাগুরা হাইওয়ে পুলিশের এসআই ওজিয়ার রহমান।

নিহত হোসনেয়ারা বেগম(৭৫) বুধরইপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই ওজিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে ওই বৃদ্ধা আড়পাড়ায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী নসিমন তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।