২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবলীগ নেতাকে গুলি

সন্ত্রাসীদের গুলিতে যশোর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 12:25 AM

Updated : 22 Aug 2022, 06:21 PM

রোববার রাত সোয়া ৯টার দিকে শহরতলীর রাজারহাট বাজারে শাহীন নামের স্থানীয় এক যুবক ও তার অনুসারীরা আলমগীরের ওপর হামলা চালায় বলে  পুলিশ সুপার আনিসুর রহমান জানান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

ওই যুবলীগ নেতার পারিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ সুপার আনিসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুতের সংযোগ সম্প্রসারণ নিয়ে সকালে শাহীনের সঙ্গে আলমগীরের কথা কাটাকাটি হয়। পরে রাতে শাহীনের নেতৃত্বে কয়েকজন যুবক এসে আলমগীরের ওপর হামলা চালায়।

পুলিশ হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে।

হাসপাতালের সার্জন অজয় কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলমগীরের বুক, মাথা ও পিঠে গুলি লেগেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো দরকার।

এ ঘটনার প্রতিবাদে রাতে শহরে মিছিল করেছে যুবলীগ নেতাকর্মীরা।