কেবিন না পেয়ে ওয়ার্ড বয়কে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
বাগেরহাটে একটি স্বাস্থ্য কমপ্লেক্সে কেবিন না পেয়ে ওয়ার্ড বয়কে মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনায় ছাত্রলীগ নেতা খায়রুল আলম সাবুর বিরুদ্ধে মামলা হয়েছে।
সাবু কচুয়া উপজেলা সদরের টেংরাখালী গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি।
এ ঘটনার পর সাবুকে গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক কর্মবিরতি শুরু করে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেন।
তিনি বলেন, কেবিন খালি না থাকার কথা শুনে ক্ষুব্ধ হয়ে ওয়ার্ড বয় সন্তোষকে মারধর করে চলে যান সাবু। পরে সন্তোষ বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে হাসপাতাল কর্তৃপক্ষ শুধু জরুরি বিভাগ খোলা রেখে কর্মবিরতি শুরু করেন তারা।
পুলিশ এসে ২৪ ঘণ্টার মধ্যে সাবুকে গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে নেয়া হয় বলে জানান তিনি।
কচুয়া থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, হাসপাতালের কর্মচারী সন্তোষের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। হামলাকারী ছাত্রলীগ নেতা খায়রুল আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
