২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অটিস্টিক শিশুদেরও একই দৃষ্টিতে দেখার আহ্বান

অটিস্টিকদের প্রতি স্বাভাবিক শিশুদের মতো আচরণ করার আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে নিউ ইয়র্কে অনুষ্ঠিত অটিজম নেতৃত্ব বিষয়ক সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 10:19 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

অ্যাডভোকেসি লিডারশিপ নেটওয়ার্ক আয়োজিত সম্মেলনে অংশ নেন সমাজকল্যাণ সচিব নাছিমা বেগম ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক।

সম্মেলনে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে আব্দুল মোমেন সুস্থ সবল শিশুর মত অটিস্টিক শিশুদের দেখার আহ্বান জানান।

তিনি বলেন, তাদেরও বেড়ে ওঠার সমান ও মানবিক অধিকার রয়েছে।

“মানসিক প্রতিবন্ধী শিশুদের অবহেলা না করে তাদের বিকাশে সহযোগিতা করতে হবে।”

অটিস্টিক শিশুদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনের কর্ম তৎপরতার প্রশংসা করেন রাষ্ট্রদূত।

এ কে আব্দুল মোমেন অটিস্টিক শিশুদের রক্ষায় কিছু কর্মকৌশল তুলে ধরেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন সুসানা মালকোরা এবং অটিজম স্পিকসের সহ-প্রতিষ্ঠাতা সুজান ও বব রাইটস।

কাতারের স্থায়ী প্রতিনিধি আলিয়া আহমেদ সাইফসহ জাতিসংঘের কয়েকটি সদস্য দেশের প্রতিনিধি আলোচনায় অংশ নেন।

এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিভাগের ড. চিয়ারা সারভেলি অটিজম বিষয়ক একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করেন।