হোটেলে আটকে ৩ কিশোরীকে ধর্ষণ চেষ্টা
রাজশাহী মহানগরীর একটি আবসিক হোটেলে তিন কিশোরীকে আটকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
ওই কিশোরীরা (বয়স ১৬-১৮ এর মধ্যে) সাংবাদিকদের জানান, তারা তিনজন রাজশাহীতে তাদের এক বোনের বাড়ি বেড়াতে আসার উদ্দেশ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় বাসযোগে কক্সবাজারের রামু থেকে রওনা দেন।
সেখানে ভাই ভাই আবাসিক হোটেলের ম্যানেজার ডালিম তাদের সঙ্গে দেখা করে বলেন তাদের দুলাভাই একটু পরে আসবে। সে সময় পর্যন্ত তাদের হোটেলে রেস্ট নিতে হবে বলে তিনজনকে ভাই ভাই হোটেলে নিয়ে গিয়ে একটি কক্ষে রাখা হয়।
এর কিছুক্ষণ পর ওই কক্ষটিতে বাহির থেকে তালা দিয়ে দেয় ডালিম।
তারা আরো জানায়, দুপুরের পর হোটেল ম্যানেজার ডালিম তাদের দেহ ব্যবসার প্রস্তাব দেয়। এরপর এক যুবক গিয়ে তাদের একজনকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু তিনজনের বাধার মুখে সে পালিয়ে যায়।
এরপর হোটেল ম্যানেজার ডালিম গিয়ে তাদের কাছে থাকা দুটি মোবাইল ফোনও কেড়ে নেয় এবং ধর্ষণের চেষ্টা করে।
তার সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে একজন পালিয়ে হোটেলের নিচে গিয়ে বিষয়টি ট্রাফিক পুলিশকে জানান।
বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ বিকেল ৪টার দিকে একটি কক্ষের তালা ভেঙে দুই কিশোরীকে উদ্ধার করা হয়। তবে হোটেলের ম্যানেজার ডালিম পুলিশ আসার আগেই পালিয়ে যায়।
যৌন ব্যবসায় নামাতে কৌশলে তিন কিশোরীকে রাজশাহীতে নিয়ে আসা হয়। এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।
