ফেনীতে ডাকাতি, গ্রেপ্তার ৫
ফেনীর দাগনভুঞার আজিজ ফাজিলপুর গ্রামে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত অভিযোগে বৃহস্পতিবার পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।
দাগনভুঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে উপজেলার আলাইয়ারপুর গ্রামের আবদুল মালেক মানিক (২১), শাহ আলম (২২), মো. আলীফ উল্ল্যা (২৫), মো. মানিক (২৮) ও নোয়াখালীর সেনবাগের গোলাম সরওয়ার ভাষানী (৩০)।
“পুলিশ তাদের কাছ থেকে ওই ঘরের গৃহকর্তার ব্যবহৃত একটি হাতঘড়ি উদ্ধার করেছে।”
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মো. নিজাম উদ্দিন আহম্মদ জানান, বুধবার মধ্যরাতে একদল ডাকাত তার দোতলা বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।
ডাকাতরা ঘরের সবার হাত-পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে নগদ দুই লাখ ৭৫ হাজার টাকা ও ৪৫ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রীসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে বলে তিনি দাবি করেন।
ডাকাতি শেষে চলে যাওয়ার আগে ওই বাড়ির এক গৃহকর্মীকে গণধর্ষণ করে তারা বলে অভিযোগ পাওয়া গেছে।
গৃহকর্মী ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
