২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুদল গ্রামবাসীর এক সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 04:28 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

বুধবার সকালে তেঘরি গ্রামে এ সংঘর্ষে আহতদের মধ্যে সাত জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, গ্রামের মসলেম উদ্দিন ও আবু বক্কর দলের আধিপত্য বিস্তার নিয়ে  বিরোধ চলে আসছে।

মঙ্গলবার মসলেম উদ্দিন দলের একটি মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়।

এর জের ধরে সকালে দুপক্ষের লোকজন ঢাল, শরকি, তলোয়ার, রামদা ও

লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।