২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে মদনটাক উদ্ধার

শেরপুর সদরে মঙ্গলবার একটি মদনটাক উদ্ধার করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 05:26 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুহিবুল ইসলাম খান জানান, সকালে পাশের হাওরা বিল থেকে স্থানীয়রা পাখিটি ধরার পর জেলা পুলিশ লাইনের কনস্টেবল আবু বকর নিয়ে আসেন।

পরে জেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়, যেখানে পাখিটি এখন চিকিৎসাধীন রয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) উম্মে হাবিবা জানান, পাখিটির উচ্চতা ৪ ফুট, ডানার দৈর্ঘ্য ৪ ফুট, ঠোঁট দেড় ফুট এবং ওজন ৬-৭ কেজি। অসুস্থ থাকায় উড়তে না পারার কারণে স্থানীয়রা পাখিটি আটক করতে সক্ষম হয়।

প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা দিয়ে পাখিটিকে বঙ্গবন্ধু সাফারি পার্ক অথবা স্থানীয় হাওরা বিল এলাকায় অবমুক্ত করা হবে।

পাখিটি আমাদের দেশের বিভিন্ন বিল ও হাওর এলাকায় দেখা যায় বলে জানান এই বন কর্মকর্তা।